,

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

news-image

অনলাইন ডেস্ক : বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় এক দম্পতি রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অন্য ঘটনায় মারা গেছেন মো. জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পাহাড় ধসে পড়ার পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আজিজনগর এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে টানা বৃষ্টির কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং বিভিন্ন সড়কে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে অনেক বাসিন্দাই এখনো নিজেদের বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা দেখাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে