বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প–ইস্যুতে তদন্তের মুখে ইনফান্তিনো?

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে মানবাধিকার সংগঠন ফেয়ারস্কয়ার। সংগঠনটির দাবি, তিনি রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

২০২০ সাল থেকে আইওসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। ফেয়ারস্কয়ার জানায়, গত বছরের ডিসেম্বরেই তারা ফিফার নীতিশাস্ত্র কমিটির কাছেও একই অভিযোগ জমা দিয়েছিল।

সংগঠনটির অভিযোগ, ইনফান্তিনো একাধিকবার প্রকাশ্যে ট্রাম্পের কর্মকাণ্ড ও নীতির প্রতি সমর্থনসূচক বক্তব্য দিয়েছেন। এছাড়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ‘শান্তি পুরস্কার’ চালু করে সেটি ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তাও তদন্তের দাবি জানিয়েছে তারা। ফিফা কাউন্সিলের অনুমোদন ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে সেটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ফিফার নীতিশাস্ত্রবিধির ১৫ নম্বর অনুচ্ছেদে কর্মকর্তাদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বাধ্যবাধকতা রয়েছে। এ বিধি লঙ্ঘিত হলে জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছরের জন্য ফুটবল–সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

আইওসির সভাপতি কার্স্টি কভেন্ট্রি জানিয়েছেন, এখনো তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছেনি। তবে অভিযোগ জমা পড়লে নীতিশাস্ত্র কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।

ফেয়ারস্কয়ারের দাবি, ফিফার তদন্ত শাখা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত শুরু হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ফিফা জানিয়েছে, তদন্ত শাখার চেয়ারম্যানের নির্দেশে সম্ভাব্য নীতিশাস্ত্র লঙ্ঘনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু করা যেতে পারে। তবে অভিযোগ জমা পড়লেই যে আনুষ্ঠানিক তদন্ত হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া তদন্তের গোপনীয়তার কারণে অভিযোগকারীদেরও অগ্রগতি সম্পর্কে জানানো হয় না।

বিশ্বকাপ শুরুর আগে ফেয়ারস্কয়ার ‘রিবুট’ নামে ফিফার সংস্কারের দাবিতে একটি প্রচারণা শুরু করে। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে ফিফার নীতিশাস্ত্র কমিটিতে চিঠি পাঠিয়েছেন। নরওয়ে ফুটবল ফেডারেশনও একই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাও নতুন বিতর্কের জন্ম দেয়। অভিযোগ ওঠে, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে ফিফা সভাপতি দাবি করেছেন, ওই সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না।

এ জাতীয় আরও খবর

বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

স্বর্ণের দাম আরও কমল, ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

গোল্ডেন বুটের দৌড়ে চার তারকার রোমাঞ্চ

বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজে হামলা থামাতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার