,

আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিরুদ্ধে সহিংসতা ও বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। মিশর ও কেপ ভার্দের সমর্থকদের একাংশ দাবি করেছেন, ম্যাচ চলাকালে এবং শেষে তাদের লক্ষ্য করে অপ্রীতিকর আচরণ করা হয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে মিশর শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকলেও, লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে।

ম্যাচের একপর্যায়ে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কিছু সমর্থক মিশরের সমর্থকদের দিকে বিয়ার ছুড়ে মারছেন। ভিডিও ধারণকারী এক মিশরীয় সমর্থকের অভিযোগ, তাদের দল গোল করার সময় তারা কোনো উসকানি না দিলেও আর্জেন্টিনা সমতায় ফেরার পর থেকেই হামলাত্মক আচরণ শুরু হয়।

এছাড়া ম্যাচ শেষে মিশরের কোচিং স্টাফ মাঠ ছাড়ার সময় কয়েকজন আর্জেন্টিনা সমর্থক তাদের সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শন করেন বলেও অভিযোগ ওঠে।

মিশরের প্রধান কোচ হোসাম হাসান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তিনি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন এবং সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ অনুভব করতে না পারলে তাকে প্রকৃত মানুষ বলা যায় না।

একই ধরনের অভিযোগ আগেও উঠেছিল। মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের সমর্থকেরা দাবি করেন, তাদের দল গোল করার পর আর্জেন্টিনার কিছু সমর্থক তাদের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করেন। এক সমর্থক জানান, সংখ্যায় কম থাকলেও তারা বারবার এমন আচরণের শিকার হন।

আগামী শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে এসব অভিযোগের বিষয়ে ফিফা কোনো ব্যবস্থা নেয় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে একই দিনে ফিফা জানায়, আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম তারকা আইশোস্পিডের প্রতি করা অপমানজনক আচরণের ঘটনাও তদন্ত করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। এসব মূল্যবোধের পরিপন্থী কোনো আচরণই গ্রহণযোগ্য নয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে