,

নিরাপত্তাকর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয়ে যাতায়াতের পথে প্রধানমন্ত্রী লক্ষ্য করেন, পুরানা রমনা থানার কাছে একটি এটিএম বুথের সামনে নিরাপত্তাকর্মী আব্দুস সালাম নিয়মিত ধানের শীষ হাতে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন আব্দুস সালামের সঙ্গে দেখা করে তার হাতে উপহার তুলে দেন। এ সময় তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবরও নেওয়া হয়।

জানা গেছে, পাবনার নগরবাড়ি এলাকার বাসিন্দা আব্দুস সালাম প্রায় আট মাস ধরে ওই ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি গাড়িচালক ছিলেন। স্ট্রোকের কারণে গাড়ি চালানো ছেড়ে দিয়ে বর্তমানে প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন সম্মান পাবেন কখনো কল্পনাও করেননি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জানান, একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের