,

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক চাপ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়াতে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের জান্তা সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের তথ্য যাচাই কার্যক্রম এবং তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগও চলমান আছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে রোহিঙ্গা সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, জাতিসংঘ, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পায় এবং মানবিক সহায়তা অব্যাহত থাকে।

প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে সংকটের মূল কারণ বিবেচনায় নিয়ে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার প্রতি বাংলাদেশের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের