,

নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনে ১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৮ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি করেন। ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন চেয়েছিলেন, তবে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র চাননি। তার দাবি, নিরপেক্ষ থাকার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারও ওই ষড়যন্ত্রের অংশ ছিল।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন থাকলেও ১১ দলীয় জোট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তা মেনে নিয়েছে। তবে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য আলাদা কোনো কমিশনের প্রয়োজন নেই। তার মতে, প্রয়োজনীয় সংশোধনী বিল সংসদে উত্থাপন, আলোচনা ও ভোটের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব।

তিনি দাবি করেন, গণভোটের উদ্দেশ্য ছিল দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা, শুধু সংবিধান সংশোধনের জন্য নয়।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের