বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে গোল না খেয়ে অনন্য স্পেন, কোয়ার্টারে আট দল

news-image

অনলাইন ডেস্ক : চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। এর মধ্যে একমাত্র স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম না করে নিজেদের আলাদা অবস্থানে রেখেছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শেষ আটে উঠেছে। তবে তাদের সবাইকে কোনো না কোনো ম্যাচে প্রতিপক্ষের গোল হজম করতে হয়েছে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। এরপর সৌদি আরবকে ৪-০ গোলে হারানোর পর উরুগুয়েকে ১-০ ব্যবধানে পরাজিত করে তারা। তিন ম্যাচে পাঁচ গোল করেও কোনো গোল হজম করেনি দলটি।

নকআউট পর্বেও স্পেনের রক্ষণ ছিল শক্তিশালী। রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে তারা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে নয়বার বল পাঠালেও নিজেদের জালে কোনো বল ঢুকতে দেয়নি স্পেন।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে আর্জেন্টিনা এখন পর্যন্ত পাঁচ গোল হজম করেছে এবং প্রতিপক্ষকে দিয়েছে ১৪ গোল। ফ্রান্স প্রতিপক্ষের জালে ১৪ গোল পাঠিয়ে হজম করেছে দুইটি।

মরক্কো মোট ১০ গোল করার পাশাপাশি চার গোল হজম করেছে। বেলজিয়াম গ্রুপ ও নকআউট মিলিয়ে পাঁচটি গোল খেয়েছে। নরওয়ে ১২ গোল করলেও তাদের জালে গেছে নয়টি বল।

ইংল্যান্ডের গোলসংখ্যা ১১, আর হজম করেছে পাঁচটি। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড প্রতিপক্ষকে নয় গোল দিয়েছে এবং তিন গোল হজম করেছে।

সব দলকে পেছনে ফেলে এখন পর্যন্ত গোলবার অক্ষত রেখে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত