,

মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে সামরিক অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।

দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি তাদের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

এর আগে কুয়েত ও বাহরাইনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানোর দাবি করে আইআরজিসি। তাদের দাবি, ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে কয়েকটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগকে কেন্দ্র করে। এর জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়।

পাল্টাপাল্টি হামলার পর তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দাবি করেছেন, সংশ্লিষ্ট সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র দায়ী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র