,

নকলের অভিযোগে এইচএসসিতে ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের ৮০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কারের ঘটনা ঘটেছে কুমিল্লা বোর্ডে, যেখানে ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬২ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের