বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

news-image

বিনোদন ডেস্ক : শেষ ষোলোয় মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশার। যদিও এই গল্পের শেষটা সবাইকে চমকে দিয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনে উজ্জীবিত দলটির সমর্থকরা।

তবে ম্যাচ রেফারিং ও ভিএআরের দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে পরাজিত দল মিশর। দলটির কোচ হোসাম হাসানের দাবি- ৬২ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে এসব বিষয় নিয়ে চলছে তর্ক-বিতর্ক। আর্জেন্টিনার বিজয়ের পর দেশের শোবিজ অঙ্গনের বেশ ক’জন তারকা নিজেদের অনুভূতি ও ভাবনার কথা জানিয়েছেন।

চিত্রনায়ক ওমর সানী ব্রাজিলের সমর্থক। তার দল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপের খেলা নিয়মিত দেখেন। মিশরের কোচ হোসাম হাসানের ছবি সম্বলিত একটি ফটোকার্ড নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘সবকিছু এখন মার্কেটিং এবং টাকার খেলা। তারা চায় মেসি টিকে থাকুক। এখন অনেক কিছুই মাঠের বাইরে নির্ধারণ হয়, আজকে যা হয়েছে সম্পন্ন অন্যায়, এটাকে বিশ্বকাপ বললে ভুল হবে, এটি ফিফা মেসি বিশ্বকাপ।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা লিওনেল মেসির ভক্ত। তার প্রতি মুগ্ধতা ও ভালোবাসার জন্যই আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক তিনি। আর্জেন্টিনার অবিশ্বাস্য বিজয়ের পর উল্লাস করতে দেখা যায় তার পোস্ট করা ভিডিওতে। উচ্ছ্বসিত পূর্ণিমা এক পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার অসাধারণ একটি রাত! সারা বিশ্ব যখন ভেবেছিল খেলা শেষ, মেসি এবং তার যোদ্ধারা সত্যিকারের চ্যাম্পিয়নদের মতো দৃঢ়তা দেখালেন। সাহস, আবেগ এবং বিশ্বাস এক দর্শনীয় ভঙ্গিতে খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের বিজয়ের পর অশ্রুসিক্ত মেসির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার বড় ভাই অভিনেতা চ্যালেঞ্জার, আমার ভাই ভাইজান শিখিয়ে দিয়েছিলেন- “শুনো, ম্যারাডোনার দল আর্জেন্টিনা, সেই দল তুমি করবে।” আমি তখন ক্লাস ফাইভে পড়ি। মাঝে আর্জেন্টিনার ধস নামলেও আর্জেন্টিনা ছেড়ে যাইনি, যাবও না।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব একজন ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্ত। প্রিয় দলের বিজয়ের পর তৌসিফ মাহবুব তার ফেসবুকে মেসির ছবি পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেতা লিখেছেন, ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে তার প্রিয় তারকা। তবে মেসিকেও সম্মান করেন। তাছাড়া পলাশের স্ত্রী আর্জেন্টিনার কট্টর সমর্থক। আর্জেন্টিনার বিজয়ের পর পলাশ ফেসবুকে লিখেছেন, ‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা। ধন্যবাদ ফিফা এবং রেফারি।’

ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে আর্জেন্টিনা কিংবা তাদের সমর্থকদের প্রতি তার কোনো ঘৃণা নেই। আর্জেন্টিনার বিজয়ে উচ্ছ্বসিত তটিনী লিখেছেন, ‘এমন কামব্যাক আমার জীবনেও চাই।’

 

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর