,

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বাকবিতণ্ডা নতুন মোড় নিয়েছে। এমবাপ্পের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নারী রাজনীতিকের প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্যারাগুয়ের এই সিনেটর।

এক্সে দেওয়া এক পোস্টে সেলেস্তে আমারিয়া বলেন, তাকে ‘ঘৃণ্য’ ও ‘অযোগ্য’ নারী বলে মন্তব্য করে এমবাপ্পে লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক আচরণ করেছেন। তিনি দাবি করেন, ফরাসি তারকার উচিত ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরেকটি পোস্টে তিনি জানান, তার বিরোধ ফ্রান্সের সঙ্গে নয়, বরং এমবাপ্পের আচরণের সঙ্গে। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে, ম্যাচ চলাকালে এবং পরে এমবাপ্পে প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন।

তবে নিজের আগের মন্তব্যের জন্য কিছুটা অনুতাপও প্রকাশ করেছেন এই সিনেটর। তিনি জানান, আবেগের বশে করা একটি পোস্ট পরে মুছে ফেলেছেন।

এর আগে সেলেস্তে আমারিয়া এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। জবাবে এমবাপ্পে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওই সিনেটর প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করার যোগ্য নন এবং তার মন্তব্য দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এমবাপ্পে আরও বলেন, বর্ণবাদ ও ঘৃণামূলক বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের আচরণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া উচিত।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সিনেটর সেলেস্তে আমারিয়া সত্যিই আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই নজর রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড