,

বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এ অভিযানে বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন স্থানে মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইরানের দাবি, হরমুজগান ও মাহশাহর অঞ্চলের সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তেহরানের অভিযোগ, ওই হামলা যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের সময় আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালায়।

ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলায় কেশম দ্বীপে অন্তত সাতটি এবং সিরিক শহরে ছয়টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্দর আব্বাসে টেলিযোগাযোগ টাওয়ারসহ অন্তত ১০টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ভাষ্য অনুযায়ী, এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির সামরিক স্থাপনাগুলোর ওপর এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের বড় ধরনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন হস্তক্ষেপ, নতুন নিষেধাজ্ঞা এবং ভবিষ্যৎ হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার ভাষায়, ‘চাপ ও জবরদস্তির রাজনীতি আর কার্যকর হবে না।’

এদিকে আইআরজিসি দাবি করেছে, দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড