,

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসজুড়ে চলছে বিভিন্ন প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সফরকে একটি মিলনমেলার সঙ্গে তুলনা করছেন এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন।

শিক্ষার্থীদের মতে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের নতুন উদ্দীপনা জোগাবে বলেও তারা মনে করছেন। একই সঙ্গে ডা. জুবাইদা রহমানের উপস্থিতিও তাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধ, গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা মেডিকেল কলেজের অবদান স্মরণীয়। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন গতি আনবে।

এছাড়া ঢাকা মেডিকেলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং চিকিৎসকদের অনেকে মনে করেন, এই সফরের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আরও বাড়বে। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা যাবে।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম শীর্ষ সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি