,

নারীদের কর্মসংস্থানে শিশু দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ: ডা. জুবাইদা রহমান

news-image

অনলাইন ডেস্ক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) স্থাপন করা গেলে নারীদের কর্মসংস্থান বাড়বে এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।

রাজধানীর পান্থপথে শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয়ক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে দেশের ১২৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে এক হাজারের বেশি শিশু সেবা পাচ্ছে, তবে এর পরিধি আরও বাড়ানো দরকার। তিনি উল্লেখ করেন, দিবাযত্ন কেন্দ্রের অভাবে অনেক কর্মজীবী মা শিশুকে নিরাপদ ব্যবস্থা ছাড়া রেখে কাজে যেতে বাধ্য হন।

তিনি বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদ আশ্রয় নয়, বরং শিশুদের মানসিক ও বুদ্ধিবিকাশে সহায়ক এবং নারীদের কর্মক্ষেত্রে টিকে থাকার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন ও তাদের আঁকা ছবি দেখেন। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের