,

অক্টোবরেই স্থানীয় নির্বাচন, প্রস্তুতিতে ইসি

news-image

অনলাইন ডেস্ক : অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডির আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, অক্টোবর মাসে নির্বাচন করতে হলে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে এবং সে অনুযায়ী কমিশনের প্রস্তুতি রয়েছে। তবে সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এখনই তফসিল ঘোষণা করা হবে না।

তিনি জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট জটিলতা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের অনেক পদ শূন্য রয়েছে। একাধিক নির্বাচন পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ায় সব নির্বাচন একসঙ্গে করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, মানুষের জন্য কোন নির্বাচনটি বেশি জরুরি, কোথায় নাগরিকরা বেশি সমস্যায় রয়েছে—এসব বিষয় বিবেচনা করেই সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইউপি ও পৌরসভা নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করা তুলনামূলকভাবে যৌক্তিক হতে পারে।

এদিকে আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আচরণবিধি নিয়ে কাজ করা হয়েছে এবং তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের