,

জুনে কমেছে মূল্যস্ফীতি, তবুও ৯ শতাংশের ওপরে

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের জুন মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

তবে এপ্রিল থেকে টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বাজারে পড়েছে, যার কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতির হার এখনো বেশি রয়েছে। ২০২৫ সালের জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, যা চলতি বছরের জুনে বেড়ে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে। একইভাবে খাদ্য মূল্যস্ফীতিও ৭ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে।

এদিকে ১২ মাসের গড় মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। বিবিএসের হিসাবে, জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের বছরের একই সময়ে এই হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। ফলে বার্ষিক গড় হিসাবে মূল্যস্ফীতি আগের তুলনায় কমেছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের