,

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৫৩৫

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুন আঘাত হানা এই দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১৭ হাজার ৮৫৪ জন।

সরকারি তথ্য অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে দেশটির প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা।

দুর্যোগের পর লা গুয়াইরায় ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে প্রায় ১২ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ হয়ে উঠেছে যে, নিহতদের দাফনের জন্য সেখানে গণকবরের ব্যবস্থাও করতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খোলা স্থানে বসবাসের কারণে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে। চিকিৎসকদের মতে, বিশেষ করে লা গুয়াইরার আশ্রয়কেন্দ্রগুলোতে ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে।

কারাকাসের একটি হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা জানান, ভূমিকম্পে আহত হওয়ার পর অনেক রোগীর অবস্থা সংক্রমণের কারণে আরও জটিল হয়ে উঠছে।

এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ধীরগতির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা। তাদের অভিযোগ, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। ফলে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক কর্মীরাই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পরও দেশটির অনেক এলাকায় পুনর্বাসন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আশ্রয় সংকট, স্বাস্থ্যঝুঁকি ও ত্রাণের ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র