মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্‌যাপনে চোট, বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর উদ্‌যাপন করতে গিয়ে চোট পেয়ে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। কবজির হাড় ভেঙে যাওয়ায় টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না।

শেষ ষোলোর ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে আনন্দ উদ্‌যাপনের সময় বিজ্ঞাপন বোর্ড টপকে লাফ দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান হেন্ডারসন।

ঘটনার পরপরই চিকিৎসকরা মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অক্সিজেন সহায়তা দিয়ে স্ট্রেচারে করে মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার কবজি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল বলেন, হেন্ডারসনের গুরুতর চোট দলের জন্য হতাশাজনক। এমন একটি স্মরণীয় জয়ের রাতে তার হাসপাতালে থাকতে হওয়াটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এবারের বিশ্বকাপে হেন্ডারসন খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আর মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো সময় বেঞ্চেই ছিলেন। তবে ম্যাচ চলাকালে টাচলাইনের পাশে উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে বেঞ্চে বসেই একটি হলুদ কার্ড দেখেন তিনি।

দলের অন্য সদস্যরা কোয়ার্টার ফাইনালের প্রস্তুতির জন্য কানসাস সিটিতে ফিরে গেলেও হেন্ডারসন চিকিৎসার জন্য মেক্সিকো সিটিতেই রয়েছেন। তার সঙ্গে দলের সাপোর্ট স্টাফের একজন সদস্য অবস্থান করছেন। ইংল্যান্ড শিবির মনে করছে, মাঠে সীমিত সময় খেললেও অভিজ্ঞ এই মিডফিল্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী