,

কম বাসযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন শহরের বাসযোগ্যতা নিয়ে প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ সূচকে আবারও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।

প্রতিবছর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ বিদেশে কর্মরত কর্মীদের ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণে এই সূচক ব্যবহার করে। মূল্যায়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশ এবং স্থিতিশীলতা—এই পাঁচটি সূচক বিবেচনায় নেওয়া হয়।

এবারও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। দ্বিতীয় স্থানে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

তালিকার নিচের দিকে সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসেবে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। এর পরেই রয়েছে লিবিয়ার ত্রিপোলি। ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ঢাকা রয়েছে ১৭১তম স্থানে এবং এর ঠিক ওপরে ১৭০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরের অবস্থান আগের তুলনায় অবনতি হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবায় সরকারি বিনিয়োগ বাড়ায় চীনের বিভিন্ন শহর অগ্রগতি করলেও পরিবেশগত সমস্যা, কঠোর নজরদারি ব্যবস্থা এবং গণতান্ত্রিক সীমাবদ্ধতার কারণে সামগ্রিক র‍্যাংকিংয়ে বড় উন্নতি করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র