,

জলাবদ্ধতায় চট্টগ্রামে আটকে পর্যটক এক্সপ্রেস

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে টানা বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকায় থামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমে গেলে ট্রেনটির ইঞ্জিনে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়। সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা এড়াতে চালক ট্রেনটি আর এগিয়ে নেননি।

রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। আকস্মিকভাবে ট্রেন আটকে পড়ায় কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে অনেক যাত্রী উদ্বেগের মধ্যে রয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে নিরাপদে ট্রেন চলাচল পুনরায় শুরু করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড