,

সাভারে ককটেল মামলায় যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা নুরুল ইসলাম ও কর্মী মো. সজিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চে কেন্দ্রীয় নেতারা ওঠার কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরের মাধ্যমে সীমিত আলো জ্বালানো হলেও রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন।

তদন্ত কর্মকর্তার দাবি, বিস্ফোরণের উদ্দেশ্য ছিল সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষতি করা। ঘটনার পেছনে সংঘবদ্ধ কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া গ্রেপ্তার দুই আসামিকে সমাবেশস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানালেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় দলের ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে