,

অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

news-image

অনলাইন ডেস্ক : সরকার আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্য, আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে। চলতি মাসের শেষ দিকে এসব পরিকল্পনা চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

তিনি আরও জানান, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা হবে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য কাম্য নয়। তবে এমন মন্তব্য বর্তমান আইনি কাঠামো অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে।

এছাড়া জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগের বিষয়েও সরকার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড