,

বালোগান ইস্যুতে চাপে ফিফা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা শেষ ষোলোর ম্যাচের আগে প্রত্যাহার করায় নতুন বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনাকে কেন্দ্র করে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নিরপেক্ষতা ও নেতৃত্ব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

বিশ্বকাপের প্রচলিত নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকতে হয় এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকে না। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফিফার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও এ বিষয়ে দীর্ঘ বিবৃতি দিলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানায়নি সংস্থাটি।

বিতর্ক আরও তীব্র হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। তবে তিনি বলেন, ইনফান্তিনোকে কোনো নির্দেশ নয়, শুধু বিষয়টি বিবেচনার অনুরোধ করেছিলেন।

এরপর থেকেই ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে, ফিফার মতো একটি স্বাধীন ক্রীড়া সংস্থার সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব পড়েছে কি না। যদিও ইনফান্তিনো দাবি করেছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ স্বাধীনভাবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে।

সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি রাজনৈতিক আলোচনা থেকে এমন সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তা ফুটবলের নিরপেক্ষতার জন্য উদ্বেগজনক।

সমালোচকদের মতে, বালোগানের ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয়েছে, অন্য কোনো দল বা খেলোয়াড়ের ক্ষেত্রে তেমন নজির নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।

এর আগে ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান এবং তার প্রশংসা করেও সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এছাড়া ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক নির্বাচন, ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণ এবং টিকিটের মূল্য বৃদ্ধি নিয়েও সাম্প্রতিক সময়ে ফিফার বিভিন্ন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে। উয়েফাও বালোগান ইস্যুতে ফিফার পদক্ষেপকে নজিরবিহীন বলে মন্তব্য করেছে।

তবে এসব বিতর্কের মধ্যেও ফিফার সদস্য দেশগুলোর বড় অংশের সমর্থন এখনো ইনফান্তিনোর পক্ষে রয়েছে। ফলে ২০২৭ সালের সভাপতি নির্বাচনে তার অবস্থান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে—এমন সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড