মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের পর এবার চোখের জলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। আর এই পরাজয়ের সঙ্গেই শেষ হয়ে গেল পর্তুগিজ যুবরাজের বিশ্বজয়ের শেষ স্বপ্ন।

ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। তবে স্পেনের জমাট রক্ষণ আর নিখুঁত ফুটবল কৌশলের কাছে শেষ পর্যন্ত ভাঙেনি পর্তুগালের ডেডলক। ম্যাচের একমাত্র গোলটিই পর্তুগালকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় এবং স্পেনের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে হাহাকার নেমে আসে পর্তুগাল শিবিরে। ৪১ বছর বয়সী রোনালদো আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ড্রেসিংরুমের টানেলে যাওয়ার পথে ক্যামেরায় ধরা পড়ে তার কান্নাভেজা মুখ।

২০০৬ সাল থেকে শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্তুগালের ফুটবলকে একা হাতে টেনেছেন সিআর সেভেন। ইউরো জয় কিংবা নেশনস লিগের ট্রফি জিতলেও ফুটবল ইতিহাসের এই মহানায়কের ক্যারিয়ারে বিশ্বকাপ ট্রফিটা অধরাই থেকে গেল।

এটাই ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আর তা এমন এক ট্র্যাজিক হারের মাধ্যমে শেষ হবে, তা হয়তো কল্পনা করেননি কোনো ফুটবল ভক্ত। ট্রফি দিয়ে হয়তো রোনালদোর শ্রেষ্ঠত্ব মাপা যাবে না, তবে বিশ্বমঞ্চে তার এই অশ্রুসিক্ত বিদায় ফুটবল ইতিহাসের অন্যতম এক বেদনাবিধুর মুহূর্ত হয়ে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম