,

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

news-image

স্পোর্টস ডেস্ক : আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়ন মিশর। চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নিয়েছে তারা। গ্রুপ পর্বের পর ফারাওরা প্রথম নকআউটের বাধাও ডিঙিয়েছে। এবার তাদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

২৯ নম্বর র‌্যাঙ্কিংধারী দল মিশর। অন্যদিকে আর্জেন্টিনা আছে শীর্ষে। দুই দলের মাঝে বড় ধরনের তফাৎ। স্বাভাবিকভাবে এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনা। কিন্তু তাদের চাপে ফেলার বিশ্বাস আছে মিশরের।

দলের কোচিং স্টাফ সদস্য ও প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। বিশ্বকাপের শেষ ষোলোতে নামার আগে তিনি কথা বলেছেন। তার দল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে খুব একটা ভাবছে না।

মিশরীয় চ্যানেল সাদা আল বালাদ-কে দলের সহকারী এই কোচ তার মতামত তুলে ধরেন। আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে না ভাবার গুরুত্ব খেলোয়াড়দের জানিয়েছেন তিনি। ইব্রাহিম বললেন, ‘আমরা মেসিকে দেখি না। আমরা খেলোয়াড়দের বলেছি মাঠে নামো এবং প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজের খেলা খেলো।’

মেসির মুখোমুখি হওয়াকে স্বাভাবিক চোখে দেখছেন তিনি, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা তো এমন কিছু ভাবছিই না। আমরা মিশরীয় জাতীয় দলের দিকে মনোযোগ রাখছি। আমরা প্রত্যেক ম্যাচে লড়তে নামি, সেটা মেসি হোক কিংবা অন্য কোনো প্রতিপক্ষ।’

এই সহকারী কোচ বলে গেলেন, ‘তাদের মেসি আছে। কিন্তু আমাদের মোহাম্মদ সালাহ ও ২৬ মেসি আছে। আশা করি আল্লাহ আমাদের পুরস্কার দেবেন।’

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পায় মিশর। তারপর শেষ ৩২ এ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাজিমাত করে তারা। দলের পারফরম্যান্স নিয়ে ইব্রাহিম বললেন, ‘প্রথম দিন থেকে আমরা খেলোয়াড়দের বলেছি যে, শুধু অংশগ্রহণ করতেই আসিনি। আমাদের লক্ষ্য থাকবে টুর্নামেন্টে যতদূর সম্ভব যাওয়ার।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। চলতি আসরে দারুণ ফর্মে আছেন মেসি। ৪ ম্যাচে ৭ গোল করে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। আর ২০তম গোল করে বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় এক নম্বরে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর