,

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে মাঠে পারফর্ম করছে দুই দল। কিন্তু তীব্র গরম তাদের জন্য অদৃশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গরমের কারণে কাহিল হয়ে পড়েছিল তারা। তবে শেষ ষোলোর ম্যাচে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।

আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে মিশর ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটা সহজ হবে না সত্যি। কিন্তু স্টেডিয়ামের কন্ডিশনের কারণে কেপ ভার্দে ম্যাচের চেয়ে কম শারীরিক খাটুনি হবে তাদের।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম এই ম্যাচের ভেন্যু। এই স্টেডিয়ামে এয়ার কন্ডিশন্ড। তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না। ডালাসে অস্ট্রিয়া ও জর্ডান ম্যাচের মতো এই ভেন্যুতেও ছাদ খোলা-বন্ধের ব্যবস্থা আছে। তাছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনে তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। যা ভোগান্তিতে ফেলবে না তাদের।

উল্লেখ্য কেপ ভার্দে ম্যাচে আর্দ্রতা ও গরমের কারণে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে পড়েন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ বেশি ভুগেছেন। এমন পরিস্থিতিতে আটলান্টার আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর