,

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

news-image

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার শাসন পরিচালনার জন্য গঠিত নিজেদের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় দুই দশক ধরে গাজা শাসনের পর সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, এই কমিটি ভেঙে দেওয়ার ফলে গাজার প্রশাসনিক দায়িত্ব একটি প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে যাওয়ার পথ তৈরি হয়েছে।

হামাসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে চলা শাসন কাঠামো পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য বেসামরিক প্রশাসন গঠনের সুযোগ সৃষ্টি হবে।

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস সেখানে শাসন করে আসছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গোষ্ঠীটি ধীরে ধীরে দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল।

হামাসের এক কর্মকর্তা জানান, একটি জাতীয় কমিটি গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে গাজার শাসন কার্যক্রম তদারকির জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তি দায়িত্ব পালন করবেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ গাজার রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র