,

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : গ্রামে যে লোডশেডিং দেখা যাচ্ছে, তা মূলত বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং কারিগরি সমস্যার কারণে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুতায়নের সময় অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে লাইন স্থাপন করা হয়েছে। ফলে লোড বাড়লে কিছু এলাকায় লাইনে সমস্যা তৈরি হয় এবং বিদ্যুৎ চলে যায়।

তিনি আরও জানান, এসব সমস্যার সমাধানে পল্লী বিদ্যুৎকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

গরমে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সংলাপে বিদ্যুৎমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে জ্বালানি আমদানি নির্ভরতা কমবে এবং বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে কৃষিজমির পরিবর্তে পতিত ও অনাবাদি জমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এ সংলাপে বিভিন্ন বিশেষজ্ঞ ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের