,

রাবিতে ১০ লাখ টাকার বৃত্তির ঘোষণা ভূমিমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থীদের জন্য বাবার নামে শিক্ষাবৃত্তি চালুর লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই এ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, তার বাবা ফয়েজ রহমানের নামে এই বৃত্তি চালু করা হবে এবং বাকি প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান হিসেবে পরিচিত বড়কুঠি ভবন সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মরহুম মাদার বখশসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর কথাও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে