,

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : টানা ভারী বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও শহরের পৃথক চারটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাসিন্দা। এছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। প্রশাসন, ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন।

সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। গভীর রাতে পাহাড়ধসে একই পরিবারের পাঁচ সদস্য মাটিচাপা পড়েন। উদ্ধারকাজ শেষে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর আগে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একরাম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। একই রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি পাহাড়ধসে মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের চার বছরের ছেলে আনাস নিহত হন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভোরে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হলে স্থানীয় বাসিন্দা আলী আকবর নিহত হন। তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতভর অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

টানা বৃষ্টির কারণে কক্সবাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে আরও দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে