,

সার্ক বড় চ্যালেঞ্জে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। রাজনৈতিক আস্থার সংকট, স্থগিত শীর্ষ সম্মেলন এবং সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনার কারণে সংস্থাটির কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না।

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে একটি যৌথ প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্য আজও সমানভাবে প্রাসঙ্গিক, বরং বর্তমান বাস্তবতায় এর গুরুত্ব আরও বেড়েছে।

তিনি বলেন, সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সংস্থাটির জন্মস্থান হিসেবে বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন আদর্শ বাস্তবায়নে কতটা ভূমিকা রাখতে পেরেছে, সেটিও আত্মসমালোচনার বিষয়। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোরও নিজেদের ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষায়, গত চার দশক, বিশেষ করে গত ১৭ বছরে যদি সদস্য দেশগুলো রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক অঙ্গীকার ধরে রাখতে পারত, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু সেই সময়গুলো এখন অনেকটাই হারানো সুযোগে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সীমাবদ্ধতা থাকলেও সার্ক এখনো প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর। সংস্থাটির সনদ, সচিবালয়, বিশেষায়িত প্রতিষ্ঠান, আইনি কাঠামো এবং প্রযুক্তিগত নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে, যা ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রদূত তারিক এ করিম। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, সাবেক কূটনীতিক, সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড