,

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম: শেষ আটের লড়াই আজ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলই মাঠে নামবে জয়ের প্রত্যাশা নিয়ে। একদিকে যুক্তরাষ্ট্রের তরুণদের গতি ও ঘরের মাঠের সমর্থন, অন্যদিকে বেলজিয়ামের অভিজ্ঞতা ও বড় ম্যাচে সাফল্যের ইতিহাস—সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। স্বাগতিক হওয়ায় গ্যালারিতে মার্কিন সমর্থকদের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য, যা দলটির জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে।

চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে তারা প্যারাগুয়েকে ৪-১ এবং অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করে। যদিও শেষ ম্যাচে তুরস্কের কাছে পরাজিত হয়, তবুও নকআউটে উঠতে কোনো সমস্যা হয়নি। এরপর রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। দ্রুতগতির আক্রমণ ও কার্যকর প্রেসিং তাদের অন্যতম শক্তি।

অন্যদিকে বেলজিয়ামের পথটাও সহজ ছিল না। মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই নকআউট পর্বে পৌঁছে বেলজিয়াম। পরে রাউন্ড অব ৩২-এ সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে দলটি।

মার্কিন দলের আক্রমণে বড় ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। তার সঙ্গে মাঝমাঠে ওয়েস্টন ম্যাককেনি ও ইউনুস মুসাহ দলের খেলার গতি নিয়ন্ত্রণ করছেন। গোলের আশায় থাকবেন ফোলারিন বালোগুন। রক্ষণভাগে টিম রিম এবং গোলরক্ষক ম্যাট টার্নার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড