,

বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী তারা সব অবসরজনিত সুবিধা পাবেন।

অবসরে পাঠানোদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তার একটি অংশ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে আলোচনায় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল।

তবে অবসরে পাঠানো এই তালিকায় থাকা কয়েকজন কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং কয়েকজন আত্মগোপনে আছেন বলেও জানা গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে