,

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, একই সময়ে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে, যার ফলে বহু মানুষ মাটিচাপা পড়েন।

এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের কয়েকজন আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।

উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক একটি ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। এছাড়া কুতুপালং ও জামতলী ক্যাম্পে আরও কয়েকজনের মৃত্যু ও আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে পাহাড় ধসে পড়ে এবং ঘরের ভেতরে থাকা মানুষজন মাটিচাপা পড়েন। পরে আশপাশের লোকজন ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাতভর একাধিক স্থানে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি এখনও রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আরও কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড