,

সুপার টাইফুন ‘বাভি’তে তছনছ গুয়াম ও মারিয়ানা

news-image

অনলাইন ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের অধীনস্থ গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে। ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগের স্থায়ী বাতাস এবং সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, এই টাইফুনের কারণে প্রায় ১১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, ঝড়টি বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম।

টাইফুনের সরাসরি আঘাতের মুখে পড়েছে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপ। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। রোটার উত্তরে সাইপান দ্বীপে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সুপার টাইফুন সিনলাকুর আঘাতে সাইপানের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। ওই দুর্যোগে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে এবং প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়।

এনডব্লিউএস জানিয়েছে, সোমবার দুপুরের আগে পর্যন্ত টাইফুনটির শক্তি কমার সম্ভাবনা নেই। এমনকি গভীর রাত পর্যন্ত এটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে সক্রিয় থাকতে পারে।

প্রায় ১ লাখ ৭০ হাজার জনসংখ্যার গুয়ামে দুর্যোগ মোকাবিলায় পাঁচটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। তবে আশ্রয়প্রার্থীর চাপ বাড়ায় একটি কেন্দ্র ইতোমধ্যে পূর্ণ হয়ে যাওয়ায় মানুষকে অন্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) ‘বাভি’কে সুপার টাইফুন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। সংস্থাটির মতে, ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতির বাতাসবিশিষ্ট ঘূর্ণিঝড়কে সুপার টাইফুন বলা হয়, যা ক্যাটাগরি-৪ বা ক্যাটাগরি-৫ হারিকেনের সমপর্যায়ের ধ্বংসক্ষমতা বহন করে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনো পরিস্থিতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী টাইফুনের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানা এটি ১১তম ক্যাটাগরি-৪ বা ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড