,

ডেলিভারি রুম না থাকলে ক্লিনিকের লাইসেন্স বাতিল

news-image

অনলাইন ডেস্ক : দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। একসময় গ্রামাঞ্চলে দাইদের মাধ্যমে প্রসবের প্রচলন ছিল, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ব্যবস্থা হারিয়ে গেছে। এখন নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেটও সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা রয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

রোগী ছাড়পত্রের বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর কমে গেলেই কাউকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না। প্লাজমা লিকেজসহ অন্যান্য জটিলতার ঝুঁকি পুরোপুরি কেটে গেছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই রোগীকে ছাড়পত্র দিতে হবে।

তিনি দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো। পাশাপাশি হাম প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচিও সফল হয়েছে বলে উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতে জনবল বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, শিগগিরই এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজারই নারী এবং অধিকাংশ পদে মিডওয়াইফারি কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে