,

গ্রামীণ উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গ্রামীণ জনগণের জীবনমানের টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রামীণ মানুষের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি সহযোগিতা, সেচ সুবিধা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রশংসনীয়।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার পল্লী উন্নয়নকে রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এ লক্ষ্যে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বক্তব্যের শেষাংশে তিনি সিরডাপের ৪৭ বছরের অবদানের প্রশংসা করেন এবং বিশ্ব পল্লী উন্নয়ন দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, এবারের অনুষ্ঠানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড