,

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ম্যাচে হারের পর এবার ওয়ানডে সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল দুপুর দুপুর দেড়টায়। তার আগে আজ রোববার ম্যাচ নিয়ে কথা বলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, ‘আমার মনে হয় এটি সবার জন্যই দারুণ একটি সুযোগ। ২০২৭ বিশ্বকাপ এখানেই অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেক ব্যাটার ও বোলারের জন্য এটি গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়েতে আমরা তিনটি ওয়ানডে খেলব, তাই এই সুযোগটা কাজে লাগাতে চাই। সবাইকে দায়িত্ব নিতে হবে। ব্যাটারদের এই কন্ডিশনের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। বোলিং ইউনিট হিসেবে আমরা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছি। গত কয়েকটি সিরিজে আমরা ভালো করেছি এবং আমাদের দলে ভালো ছন্দও রয়েছে।’

টেস্ট ম্যাচ হার নিয়ে পরে মিরাজ বলেন, ‘টেস্ট ম্যাচের বিষয়টি এখন অতীত। এমনটা কখনো কখনো হতেই পারে। তবে যদি শেষ চারটি টেস্টের দিকে তাকান, দেখবেন আমরা খুব ভালো খেলেছি। নিজেদের কন্ডিশনে আমরা ভালো খেলেছি। এখানকার কন্ডিশন অবশ্যই কিছুটা চ্যালেঞ্জিং। নিজেদের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। এখন এটি নতুন একটি ফরম্যাট, ওয়ানডে। নিজেদের মাঠে আমরা শেষ কয়েকটি সিরিজে খুব ভালো খেলেছি। তবে এটাও চ্যালেঞ্জিং হবে, কারণ জিম্বাবুয়েও নিজেদের কন্ডিশনে সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। আমরা সব সময় ইতিবাচকভাবে ভাবি। ভালো খেলতে পারলে অবশ্যই তাদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারব।’

মিরাজ আরো যোগ করেন, ‘রানা আমাদের দলের জন্য খুবই রোমাঞ্চকর একজন বোলার। গত কয়েকটি সিরিজে সে যেভাবে বোলিং করেছে, তা ছিল অসাধারণ। এটা দলের জন্যও দারুণ ইতিবাচক বিষয়। আর লিটন দাস আগের সিরিজে চোটের কারণে খেলতে পারেনি। এখন সে আবার দলে ফিরেছে, যা আমাদের জন্য বড় পাওয়া। কয়েক দিন আগে সে দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ভালোই করছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড