,

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া আফরোজ।

পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে) ব্যবহার করা যাবে না।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচার সামগ্রীতে ব্যক্তির ছবি নয় বরং অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রাসঙ্গিক তথ্যকে গুরুত্ব দিতে হবে। ব্যানার ও ফেস্টুনের নকশা এমনভাবে করতে হবে যাতে অনুষ্ঠান সম্পর্কে পরিষ্কার বার্তা ও তথ্য ফুটে ওঠে।

পরিপত্রে এ নির্দেশনাকে অতীব গুরুত্বপূর্ণ এবং অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের