,

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে নগরের সদর রোডের টপ টেন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম।

পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের অফিসে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু এমডি আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে তা ভাইরাল হয়। এরপর ভুক্তভোগী আদালতে নালিশি মামলা করেন এবং আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগীর দাবি, ব্যবসায়িক বিরোধের জেরে লিটু দীর্ঘদিন ধরে ১ কোটি টাকা দাবি করে আসছিলেন। পরে অফিসে ঢুকে তাকে চাপ দিয়ে ৭০ লাখ টাকার একটি চেকসহ একাধিক কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

অন্যদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিষয়টি ব্যবসায়িক বিরোধের জটিলতা এবং তিনি পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ ও প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড