রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

news-image

অনলাইন ডেস্ক : নিকট আত্মীয়কে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় ‘এস্তে’ মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালকে জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাকে ৫ লাখ টাকার মুচলেকায় আগামী ১৪ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। কারাগারে যাওয়ার পাঁচ দিনের মাথায় তিনি এই জামিন পান।

প্রসিকিউশনের এসআই তাহমিনা আক্তার জানান, আদালত তিনটি শর্তে জামিন মঞ্জুর করেছেন। শর্তগুলো হলো—তদন্তে সহযোগিতা করতে হবে, জামিনের অপব্যবহার করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না।

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন। পরে ৬ মে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান মোহাম্মদ ফয়সাল। সেই জামিনের মেয়াদ শেষ হলে গত ১ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে সেদিন আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার পুনরায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের জুন মাসে বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ঘোরার সময় এবং পরে একটি অফিসে ডেকে নিয়ে যাওয়ার পর গাড়ি চালানো শেখানোর কথা বলে তাকে যৌন নিপীড়ন করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, পারিবারিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ভুক্তভোগী প্রথমে ঘটনাটি গোপন রাখেন। পরে চলতি বছরের ১৭ এপ্রিল পারিবারিক এক অনুষ্ঠানে অভিযুক্তকে দেখে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

এ জাতীয় আরও খবর

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু

৬ ডিআইজি ও ৩ এসপির বদলি