,

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : নিরাপত্তা ব্যবস্থার কারণে সরকারপ্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তিনি জনগণের ভালোবাসা ও আস্থাকেই নিজের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করেন। তাই নিরাপত্তা পরিকল্পনা এমন হতে হবে, যাতে জনগণের সঙ্গে সরকারের প্রধানের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত না হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদরদপ্তরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এছাড়া চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নিহত পাঁচ পিজিআর সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যেন অযথা বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী পিজিআরের সাবেক ও বর্তমান সব কর্মকর্তা ও সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য’—এই আদর্শ ধারণ করে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সততা, সাহস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সশস্ত্র বাহিনীকে দেশের সাহস, গৌরব ও আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। একই সঙ্গে পিজিআরের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষ করে সাইবার যুদ্ধ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বও সমানভাবে জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা ধরে রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সুরক্ষিত থাকবে। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পিজিআরের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এ সময় চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য পিজিআর মনোনীত হওয়ায় বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের