,

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ-বিশ্লেষক ও প্রখ্যাত চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুত্রবধূ রাজিয়া রহমান।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ প্রায় চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে সাহিত্য, সমাজ, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতেন।

তিনি ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনার দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক ফজলুল হকের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, সাহিত্য চিন্তা, রাজনীতি দর্শন এবং সংস্কৃতির সহজ কথা। তার লেখা ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ সম্পাদনা করেছেন।

মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও বেশি। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের