,

সোমা-পিয়া-তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন— উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।

শনিবার রাতে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অভিযোগে বলা হয়, গত ৩ জুলাই শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও পর্যবেক্ষণ করে এই অভিযোগ আনা হয়।

অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা জুলাই আন্দোলন, আন্দোলনকারী, শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি অপপ্রচার চালিয়েছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছে অভিযোগকারী পক্ষ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে