,

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের বিস্ময়

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করত। পরে ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, ‘হয়তো এগুলো নকল কান্না।’

একই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নেতৃত্বের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্র এক হামলাতেই দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে পারে। তবে আলোচনার সুযোগ বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, ইরানের নেতারা একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং সেই কারণেই উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও দাবি করেন, খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক পদক্ষেপ ও আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে। এ সময়ে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না বলেও তিনি উল্লেখ করেন।

৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইসলামি রীতিতে দ্রুত দাফন সম্ভব না হওয়ায় তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়। গত ৪ জুলাই থেকে রাষ্ট্রীয়ভাবে শোকানুষ্ঠান শুরু হয়েছে। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।

খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের বিভিন্ন শহরে লাখো মানুষ জড়ো হয়েছেন। এদিকে বিদায় অনুষ্ঠানে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

নিরাপত্তাজনিত কারণে আলী খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানাজার অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নেবেন না বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র