,

ইউএন-কপস সম্মেলনে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ‘ইউএন-কপস’ (জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্লেনারি অধিবেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা, পুলিশিংয়ে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন আয়োজনে উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।

নিউইয়র্ক অবস্থানকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট, শান্তিরক্ষা কার্যক্রম এবং রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই সম্মেলনে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান