,

খামেনির জানাজায় তেহরানে মানুষের ঢল

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের সমাগম হয়েছে। রোববার জানাজার নামাজ শুরুর অনেক আগেই প্রার্থনাস্থল পূর্ণ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শোকাহত মানুষ শেষবারের মতো খামেনিকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে। একই ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মরদেহও সেখানে রাখা হয়েছে।

জানাজার নামাজে ইমামতি করছেন আয়াতুল্লাহ শেখ জাফর সোবহানি। খামেনি ও তার পরিবারের সদস্যদের জন্য পৃথকভাবে তিন দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ইরানের বিভিন্ন শহরে খামেনির স্মরণে শোকসভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়। রাজধানীর এই জানাজাকে জাতীয় শোক অনুষ্ঠানের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টির বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করায় ইরান সন্তুষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিশেষ করে আরব দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি দুই পক্ষের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

তেহরানে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচি ৯ জুলাই পর্যন্ত চলবে। এতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ দূতদের অংশ নেওয়ার কথা রয়েছে।

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ