,

ফেরার ঘোষণা ‘ভণ্ডামি’—হাসিনাকে কড়া সমালোচনা সোহেল তাজের

news-image

অনলাইন ডেস্ক : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি এই ঘোষণাকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ লিখেছেন, একজন ব্যক্তির অহংকার ও সিদ্ধান্ত একটি দেশ ও রাজনৈতিক দলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে—এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের প্রসঙ্গ টেনেছেন। তিনি আরও দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি এবং অর্থপাচারের অভিযোগের কারণে রাজনৈতিক পরিস্থিতি এ অবস্থায় পৌঁছেছে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এখন দেশে ফেরার কথা বলা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং এতে দলীয় নেতাকর্মীরা আরও বিপদে পড়তে পারেন।

সোহেল তাজ আরও বলেন, আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি ছাড়া রাজনৈতিকভাবে পুনরায় মাঠে ফেরা কঠিন হবে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে দলীয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও খুবই কম।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড