,

শাওনের বিতর্কিত পোস্ট সরালেন, থানায় জিডি

news-image

অনলাইন ডেস্ক : তীব্র সমালোচনার মুখে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটি বিতর্কিত পোস্ট সরিয়ে নিয়েছেন। জুলাই আন্দোলন নিয়ে ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শনিবার (৪ জুলাই) তার ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি।

এর আগে ওই পোস্টকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচার চালানো হয়েছে এবং এ বিষয়ে শাওনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলন সংশ্লিষ্ট স্মৃতিচিহ্ন ও শহীদদের প্রতি অবমাননাকর আচরণ ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মন্তব্যের অভিযোগে অভিনেত্রী মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার নামও জিডিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

জিডিটি ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’র পক্ষ থেকে করা হয়। পরে বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার পুলিশ জানায়, বিষয়টি সাইবার অপরাধ সংক্রান্ত হওয়ায় ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে