,

সালিসে বৃদ্ধকে গুলির অভিযোগ, নাতি পলাতক

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য অনুষ্ঠিত একটি সালিস বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তার নাতি আশিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের পারিবারিক বিরোধ মেটাতে সকালে একটি সালিস বসে। বৈঠকের একপর্যায়ে আয়েশা বেগমের সঙ্গে উপস্থিত কয়েকজনের বাকবিতণ্ডা হয়। পরে তিনি ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি জানান। সন্ধ্যায় এলাকায় ফিরে আশিক সালিসের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে নজরুল ইসলামকে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার বাম হাতের কব্জির ওপরে গুলি লাগে।

ঘটনার পর অভিযুক্ত আশিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ইসমাইল হোসেন ফারুক অভিযোগ করে বলেন, তার চাচাকে গুলি করার পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

আহত নজরুল ইসলাম বলেন, সালিসে উপস্থিত থাকার সময় ফারুকের স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির জেরে পরে আশিক এসে তাকে গুলি করেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা শামিম মোহাম্মদ আফজাল জানান, আহত ব্যক্তির এক্স-রে করার পর শরীরে গুলি রয়েছে কি না নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড